অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৫২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ আর অভিষিক্ত রাজা হাসান—তিনজনের দুর্দান্ত বোলিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া। কাল কি সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া? নাকি তিন ম্যাচের সিরিজটি জিতে নিয়েছে পাকিস্তান? সেটি হয়তো এতক্ষণে জেনে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের রাস্তায় হাঁটছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে তুলেছিল ১৪ ওভারে ১০৪ রান। ৩৬ বলে দরকার ছিল ৪৮, হাতে ৭ উইকেট। ওয়ার্নার (৩১) ও ওয়াটসন (৩৩) দুজনকেই ফিরিয়েছেন সাঈদ আজমল। হোয়াইট হয়েছেন রান আউট (৫)। এর আগে টসজয়ী পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪ উইকেটে তোলে ১৫১ রান। হাফিজ ও জামশেদ দুজনই করেন সর্বোচ্চ ৪৫ রান। কামরান আকমল ছিলেন অপরাজিত (২৬ বলে ৪৩)। কামিন্স, স্টার্ক, ওয়াটসন ও ক্রিস্টিয়ান নেন ১টি করে উইকেট। ওয়েবসাইট।