অস্ট্রেলিয়ার লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল হেডিংলি টেস্টের প্রথম দিনে যা হলো, অভিজ্ঞতাটা অস্ট্রেলিয়ার জন্য বিরলই বলতে হবে। এ নিয়ে ১৩১৫টি ইনিংস ব্যাট করেছে অস্ট্রেলিয়া, ৯০ রানের কমে আউট হয়েছে মাত্র ২৮ বার। অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য এটি লজ্জার। যে লজ্জা ইংল্যান্ডে এসেই সবচেয়ে বেশিবার পেতে হয়েছে তাদের। ২৮ বারের মধ্যে ১৫ বারই ইংল্যান্ডের কোনো ভেন্যুতে তারা অলআউট হয়েছে ৯০ রানের মধ্যে। এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার এই দলটার আগে কখনোই হয়নি। গত সিকি শতাব্দীতে যে অস্ট্রেলিয়া এত কম রানে আউট হয়নি। ১৯৫০ সালের পর এত কম রানে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র আটবার। আগের সাতটি টেস্টের ছয়টিই হেরেছে, একটি ড্র। তবে প্রথম ইনিংসে একবার ৬৩ রানে অলআউট হয়েও টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। সেটি অবশ্য ১৮৮২ সালের ঘটনা।