শ্রীলঙ্কা কত বছর পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই প্রশ্নের উত্তর এখন প্রায় সবার জানা। কিন্তু জানেন কি, অস্ট্রেলিয়া সর্বশেষ কবে এশিয়া মহাদেশে টেস্ট জিতেছে? এই উত্তরেও চলে আসে শ্রীলঙ্কার নাম। ২০১১ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়টাই হয়ে আছে এশিয়ায় অস্ট্রেলিয়ার সর্বশেষ জয়। এরপর ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিন সিরিজে টানা ৯ ম্যাচে জয় পায়নি অস্ট্রেলীয়রা। এর শেষ সাতটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। এশিয়া সফরে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র একটি দলই টানা বেশি ম্যাচে হেরেছে। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্ট থেকে শুরু করে ২০০২ সালে ভারতের বিপক্ষে মোহালি টেস্ট পর্যন্ত টানা ১০ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়া সফরে টেস্টে টানা জয়হীন কাটানোর রেকর্ডটা নিউজিল্যান্ডের। ১৯৫৫ থেকে ১৯৬৯ পর্যন্ত টানা ১৬ ম্যাচে জয়ের মুখ দেখেনি নিউজিল্যান্ড।
এশিয়াসফরেটেস্টেটানাহার
১০ ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৭-২০০২ পাকিস্তান (৫), শ্রীলঙ্কা (৩), ভারত (২)
৭ অস্ট্রেলিয়া ২০১৩-২০১৬ ভারত (৪), পাকিস্তান (২), শ্রীলঙ্কা (১)
৬ জিম্বাবুয়ে ২০০১-২০০৫ শ্রীলঙ্কা (৩), ভারত (২), বাংলাদেশ (১)