অস্ট্রেলিয়ার সামনে পাহাড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থে পন্টিং আর অস্ট্রেলিয়ার সামনে পাহাড়সম চ্যালেঞ্জই দাঁড় করিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষেই ২৯২ রানের লিড নিয়ে ফেলেছে গ্রায়েম স্মিথের দল। হাতে এখনো ৮ উইকেট।‘পন্টিংয়ের টেস্ট’ হয়ে ওঠা ম্যাচটায় পন্টিং এখনো বিস্ময়করভাবে আড়ালে। কাল দ্বিতীয় দিনটার সব আলো যেমন চুরি করে নিলেন তিন দক্ষিণ আফ্রিকান—ডেল স্টেইন, হাশিম আমলা আর স্মিথ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যানের চারজনকেই তুলে নিয়ে স্টেইনই ঠেলে দিয়েছেন বিপদের মুখে। স্বাগতিকদের ১৬৩ রানে অলআউট করে দিয়ে দলকে এনে দিয়েছেন ৬৩ রানের লিড। সেই লিডটাকেই ঝড়ের বেগে ফুলিয়ে-ফাঁপিয়ে দিয়েছে ওভারে প্রায় ৭ করে রান তোলা স্মিথ-আমলার ১৭৮ রানের জুটি। প্রাপ্য সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে স্মিথ ফিরে গেলেও আমলা ৯৯ রানে অপরাজিত।পন্টিংয়ের সুযোগ এসেছিল। দিনের সপ্তম বলেই আউট হয়ে পন্টিংকে মঞ্চে নামিয়েছেন ডেভিড ওয়ার্নার। শেষ টেস্টের আবেগে কতটা ভারাক্রান্ত, প্রথম বলেই বুঝিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক। প্রথম বলটাই একদম তুলে দিচ্ছিলেন প্রায় ফিল্ডারের হাতে। নিজের তৃতীয় বলে সেই বিখ্যাত পুল, যে পুলকে নিজের সমার্থক বানিয়েছেন। কিন্তু তাতেও টাইমিংয়ের হেরফের মনে করিয়ে দিয়েছে, বাঘের থাবার জোর আসলেই কমে গেছে। ঠিক সময়েই চলে যাচ্ছেন পান্টার। সপ্তম বলে লাইন মিস করলেন। বল লাগল প্যাডে। উঠে গেল আম্পায়ারের আঙুল। নিশ্চিত এলবিডব্লু। কিন্তু আবেগের কাছে যুক্তি পরাজিত। এর আগে ওয়ার্নার একটা রিভিউ নষ্ট করেছেন। এটাও নষ্ট হলে বাকি ইনিংসে আর রিভিউয়ের সুযোগ থাকবে না। তার পরও ওপ্রান্তে দাঁড়িয়ে থাকা অধিনায়ক ক্লার্কই পন্টিংকে নিতে দিলেন রিভিউ। কিন্তু তাতেও রক্ষা হলো না। পার্থের গ্যালারিতে হতাশার কোরাস ভাসিয়ে ফিরে এলেন পন্টিং। নামের পাশে মাত্র ৪ রান!প্রথম ইনিংসে পারেননি। দ্বিতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ইনিংসে পন্টিং পারবেন না? ওয়েবসাইট।