অস্ট্রেলিয়ার সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবার ‘বুড়োদের দল’। তা বুড়ো অস্ট্রেলিয়া দারুণ প্রস্তুতি নিয়েই আসছে বাংলাদেশে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর জিতেছে তারা দ্বিতীয় টি- টোয়েন্টি, পরশু সেঞ্চুরিয়নে শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও জিতল ৪ উইকেটে। টেস্ট সিরিজ জেতা অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নিল ২-০ ব্যবধানে।
স্টার্ক-ম্যাক্সওয়েল-হগদের পেস-স্পিনের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে করতে পারে মাত্র ১২৮ রান। ওই তিনজনই নিয়েছেন দুটি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৪১ করেন ডি কক, আলবি মরকেল ১৮, পারনেল করেন অপরাজিত ১৭। ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১২৯ রানের মামুলি লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ১৫ ওভারেই। ফিঞ্চ-হোয়াইটের ৪.৫ ওভারের উদ্বোধনী জুটিতে ওঠে ৪৩ রান। ফিঞ্চ ২৭ বলে করেন ৩৯, ওয়াটসন ২৮ বলে ৩৫। ১৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা স্টার্ক। তথ্যসূত্র: ক্রিকইনফো।