অস্ট্রেলিয়ার সৌজন্যে দুইয়ে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে যাওয়া ওয়ান্ডারার্স টেস্ট জিতল অস্ট্রেলিয়া। লাভ হলো ভারতের! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ২ উইকেটের জয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন থেকে দুইয়ে উঠে গেছে ভারত।সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ছিল ১১৯। সিরিজ ড্র করায় ৩ পয়েন্ট কমে গেছে তাদের। যেটি ভারতের চেয়ে ১ পয়েন্ট কম। জোহানেসবার্গ টেস্ট জিতলে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যবধানটা কমে আসত।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি মুম্বাই টেস্টটা জিতলে ভারতের রেটিং পয়েন্ট ২ বাড়বে। ওয়েবসাইট।