প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর দেশটির মিডিয়ায় হাহাকার উঠল কেন? প্রশ্নটা যদি আপনার মনেও উঠে থাকে, তাকাতে পারেন রেকর্ডের দিকে। খুঁজলে পেয়ে যাবেন, এই দীর্ঘ ইতিহাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া এ নিয়ে মাত্র পাঁচটি ওয়ানডে ‘সিরিজ’ হারল। এর মধ্যে একমাত্র ম্যাচের দুটো সিরিজকে বাদ দিতে পারেন। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের এই পরাজয় দ্বিপাক্ষিক সিরিজে মাত্র তৃতীয় অভিজ্ঞতা। সবগুলো ক্ষতই বলা যায় টাটকা। ২০০২ সালে পাকিস্তান ২-১-এ জিতেছিল। ২০০৮-০৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৪-১-এ। চলতি সিরিজটি শেষ হয়নি। তবে ফলাফল তো নিশ্চিত হয়েই গেছে।