অস্ট্রেলিয়ার হেডকোচ কোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের মে মাসে অস্ট্রেলিয়ার মূল বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ট্রয় কোলি। এবার অস্ট্রেলিয়ার হেডকোচের দায়িত্বও পেতে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কোলিকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।২০০৫ সালে ইংল্যান্ডেও বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন কোলি। তাঁর তত্ত্বাবধানে সেবার অসিদের বিপক্ষে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। পরের বছর অস্ট্রেলিয়ায় ফিরে তিনি পন্টিং-বাহিনীকে সাহায্য করেছিলেন ইংলিশদের বিপক্ষে প্রতিশোধ নিতে। ২০০৬-০৭ মৌসুমে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ডকে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার মূল কোচ হিসেবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন ৬-১ ব্যবধানের সিরিজ জয়। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন কোলি। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সব খেলোয়াড় ও কোচিং দলের সদস্যের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমরা দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরমেন্স দেখাতে পারব, যদিও আমাদের এখনো অনেক কাজ করতে হবে। আশা করছি, আমরা ভালোভাবেই সামনে এগিয়ে যেতে পারব।’ রয়টার্স