অস্ট্রেলিয়ার ৪ রানে জয়, সিরিজে সমতা
প্রথম টি-টোয়েন্টির ভাগ্য নির্ধারিত হয়েছিল শেষ ওভারের নাটকীয়তায়। মেলবোর্নে আজ অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচের ভাগ্যও গড়িয়েছিল শেষ ওভারে। তবে এবার আর ইংল্যান্ড নয়, শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার সাত উইকেটে ১৪৭ রানের জবাবে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। উদ্বোধনী জুটিতে এসেছিল ৬০ রান। কিন্তু পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। তাতে ১-১-এ সমতা দিয়ে শেষ হলো দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৮ রান। প্রথম দুই বলে দুই করে আর তৃতীয় বলে একটি রান পায় ইংল্যান্ড। দরকার তিন বলে ১৩ রান, অনেকটাই অসম্ভব। চতুর্থ বলে অসাধারণ এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুললেন ওয়াকস। কিন্তু এটি ক্ষণিকের জন্য ম্যাচে উত্তেজনা এনে দিয়েছিল, এই যা! ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ১৪৭/৭ (২০ ওভার)ফিঞ্চ ৫৩*, ওয়ার্নার ৩০, পেইন ২১ইংল্যান্ড: ১৪৩/৬ (২০ ওভার)বেল ৩৯, ডেভিস ২৯