প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ভেঙ্কট লক্ষ্মণের ব্যাটের আগুনে পুড়তে হলো অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া বরাবরই তাঁর প্রিয় প্রতিপক্ষ, ক্যারিয়ারের ১৬ সেঞ্চুরির ৬টিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্টে ব্যাটিং গড় যেখানে ৪৭.৪০, অস্ট্রেলিয়ার বিপক্ষে তা ৫৫.৫৮। ক্যারিয়ার-সেরা ২৮১ রানের ইনিংসটিও অস্ট্রেলিয়াকেই পুড়িয়েছে। টেস্টে তাঁর পরের সর্বোচ্চ তিনটি ইনিংসও (২০০*, ১৭৮ ও ১৬৭) এসেছে ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষে। লক্ষ্মণের আর একটা ব্যাপারও খুব লক্ষণীয়। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসেই বেশি উজ্জ্বল তিনি। টেস্টে প্রথম ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৪৫.৪৬, দ্বিতীয় ইনিংসে সেটি ৫০.৪৭। অস্ট্রেলিয়ার বিপক্ষেও বজায় রেখেছেন এই ধারা—প্রথম ও দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিং গড় যথাক্রমে ৫২.৪১ ও ৬০.০৫। কলকাতার ইডেন গার্ডেনে খেলা ক্যারিয়ার-সেরা মহাক্যব্যিক ইনিংসটিও এসেছিল দ্বিতীয় ইনিংসে।