অস্ট্রেলিয়ার 'স্পিন কোচ' ওয়ার্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্নকে ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া! না, খেলতে নয়, সর্বকালের সেরা লেগস্পিনার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে।
বাংলাদেশে আসার আগে আগামী ৩ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন ওয়ার্ন। সাবেক সতীর্থকে সহকারীর ভূমিকায় পেয়ে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান খুব খুশি, ‘দলে যে স্পিনারদের নেওয়া হয়েছে, তাদের পরামর্শ দিতে শেনের চেয়ে যোগ্য আর কে আছে? তাকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
নতুন চ্যালেঞ্জে রোমাঞ্চিত ৭০৮টি টেস্ট উইকেটের মালিক শেন ওয়ার্নও, ‘দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলীয় স্পিনারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি বিশেষভাবে কাজ করব কৌশল ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে।’ এএফপি, রয়টার্স।