অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেন টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ছেড়েছে অস্ট্রেলিয়া। অসি বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে আজ টেস্টের চতুর্থ দিনে এসে ৯ উইকেটে হার মানে কিউইরা।১ উইকেটে ১০ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু শুরুতেই বল হাতে ঝড় তোলেন জেমস প্যাটিনসন। এই ঝড়ের তাণ্ডবে পড়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে।জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৯ রান। এই মামুলি লক্ষ্যে মাইকেল ক্লার্কের দল পৌঁছে যায় ১৪ বল খেলে। ব্রিসবেনে জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচটি ৯ ডিসেম্বর ওভালে মাঠে গড়াবে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৯৫ভেট্টোরি ৯৬, ব্রাউনলি ৭৭লায়ন ৬৯/৪অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪২৭ক্লার্ক ১৩৯, হাডিন ৮০, পন্টিং ৭৮মার্টিন ৮৯/৩নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৫০ব্রাউনলি ৪২, রাইডার ৩৬প্যাটিনসন ২৭/৫, লায়ন ১৯/৩অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ১৯/১ওয়ার্নার ১২*, হিউজ ৭মার্টিন ০/১ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ীম্যাচ সেরা: প্যাটিনসন