অস্ট্রেলিয়ার ও ভারতের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হয়েছে। দুটিতেই হেরেছে সফরকারী ভারত। এ অবস্থায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের আশঙ্কা, পারফরম্যান্সের উন্নতি না হলে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ৪-০ তে ‘হোয়াইটওয়াশ’ হবে মহেন্দ্র সিং ধোনির দল।‘ভারতীয় দলকে দেখা মনে হচ্ছে, এখানে কোনো পরিকল্পনা নেই। দলগতভাবে না খেলে ক্রিকেটাররা যেন যে যার মতো করে খেলছেন। এটা বিস্ময়কর যে এই দলটাই কয়েক মাস আগে টেস্টে এক নম্বরে ছিল। টেস্ট সিরিজে যদি ভারত ৪-০ তে হোয়াইটওয়াশ হয়, এতটুকু অবাক হব না আমি।’ এক সাক্ষাত্কারে বলেছেন আকরাম।নিজের সময়ের সঙ্গে তুলনা করে আকরাম বলেন, ‘জয় সব সময় গুরুত্বপূর্ণ। তবে বিদেশের মাটিতে জয় পাওয়াই আসল কথা। দেশের মাটিতে ভারত ভালো খেলে। কিন্তু বাইরে গেলেই দলের চেহারা বদলে যায়। আমি অধিনায়ক থাকার সময় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে সিরিজ জয় করেছি। আর এ কারণেই পাকিস্তান শীর্ষে উঠতে পেরেছিল।’ ওয়েবসাইট।