অস্ত্রোপচার লাগবে প্রায়রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকিলিসের পুরোনো চোট থেকে মুক্তি পেতেই ম্যাট প্রায়র গত মাসে সরে দাঁড়িয়েছেন দল থেকে। ইংল্যান্ড ক্রিকেট দলের এই উইকেটকিপারকে এবার যেতে হবে শল্যবিদের ছুরির নিচে । আগামী মাসের ৪ তারিখ অস্ত্রোপচার হবে বলে ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন ৩২ বছর বয়সী প্রায়র। রয়টার্স।