অস্ত্রোপচার হয়েছে সাকিবের পায়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসানের অস্ত্রোপচার হয়ে গেছে কাল। সিডনির নর্থশোর প্রাইভেট হসপিটালে স্থানীয় সময় বিকেল চারটার দিকে পা ও অ্যাঙ্কেল সার্জন মার্টিন সুলিভান এই অস্ত্রোপচার করেন। শিনবোনের চোট সারাতে সাকিবের অস্ত্রোপচারটা হয়েছে ডান পায়ের মাংসপেশিতে।অস্ত্রোপচারের পর সাকিব টেলিফোনে কথা বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে। ‘সাকিব জানিয়েছে, সে ভালো আছে। অপারেশনের ৩-৪ ঘণ্টা পর তার হাসপাতাল ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কালকের দিনটা ও হাসপাতালেই ছিল’—বলেছেন দেবাশীষ। আজ হাসপাতাল ছাড়লেও সাকিবের দেশে ফেরার কথা ৬ মার্চ। এ কয়টা দিন চিকিৎসকদের তত্ত্বাবধানেই সিডনিতে থাকবেন তিনি।