অ্যাওয়ে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ তিন মৌসুম পর বার্সেলোনার কাছ থেকে শুধু লিগ শিরোপাই কেড়ে নেয়নি। আরও কেড়ে নিয়েছে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচ জয়ের রেকর্ডটিও। বিলবাওয়ের স্যান মামেসে পাওয়া জয়টি ছিল রিয়ালের ১৫তম অ্যাওয়ে জয়। গত মৌসুমে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথেই ১৪টি অ্যাওয়ে ম্যাচ জিতে আগের রেকর্ডটি করেছিল বার্সেলোনা। এর আগের মৌসুমে বার্সা, রিয়াল দুই দলই জিতেছিল ১৩টি করে অ্যাওয়ে ম্যাচ। পেপ গার্দিওলার দল ২০০৮-৯ মৌসুমেও জিতেছিল ১৩টি অ্যাওয়ে ম্যাচ। ১৯৯৫-৯৬ মৌসুমে প্রথম ১৩টি অ্যাওয়ে ম্যাচ জেতে অ্যাটলেটিকো মাদ্রিদ।