প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকেই ৯৮ রানের দুর্দান্ত ইনিংস, তা-ও আবার ১১ নম্বরে নেমে। অ্যাশটন অ্যাগারকে নিয়ে অস্ট্রেলিয়ায় রীতিমতো শোরগোল। তাঁর সেই ইনিংসের পর সবচেয়ে বেশি টিভি রেটিং ছিল অ্যাশেজের। মাস্টারশেফ অস্ট্রেলিয়া, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানকে পেছনে ফেলে অ্যাশেজেই বুঁদ ছিল অস্ট্রেলিয়ানরা। লর্ডসের প্রথম টেস্টটা দেখেছে প্রায় আট লাখের বেশি দর্শক। অ্যাগারের এজেন্সি সিগনেচার স্পোর্টের কাছেও নাকি আসতে থাকে পৃষ্ঠপোষকদের একের পর এক বার্তা। ওয়েবসাইট।