অ্যাগুয়েরো মাদ্রিদেই থাকবে: ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্জিও অ্যাগুয়েরো নিজ থেকেই জানিয়েছেন, অ্যাটলেটিকো মাদ্রিদে আর নয়। নতুন কোথাও নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। দলবদলের বাজারে অ্যাগুয়েরোকে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চেলসি ও জুভেন্টাস। তবে এই দুই ক্লাবকে হতাশ করে সংযুক্ত আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচ ডিয়েগো ম্যারাডোনা জানালেন, স্পেনের রাজধানী মাদ্রিদের বাইরে কোথাও যাবেন না অ্যাগুয়েরো!ম্যারাডোনা ও অ্যাগুয়েরোর সম্পর্কটা যাঁরা জানেন না, তাঁরা বলে উঠবেন, অ্যাগুয়েরো কোথায় থাকবেন, না থাকবেন, এ নিয়ে ম্যারাডোনার কথা বলার দরকার কী? দরকার আছে। অ্যাগুয়েরো সম্পর্কে যে ম্যারাডোনার ‘জামাতা’! জামাতার ভালো-মন্দ-ভবিষ্যত্ নিয়ে কথা বলতেই পারেন ম্যারাডোনা।তাহলে কি অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়বেন না অ্যাগুয়েরো? ম্যারাডোনা জানিয়েছেন, ছাড়তে পারেন। তবে এই মুহূর্তে নয়। ছাড়লেও যেতে পারেন মাদ্রিদের আরেক ক্লাব রিয়ালে। ‘অ্যাগুয়েরো মাদ্রিদেই থাকবে। এটা অ্যাটলেটিকো বা রিয়াল যেখানেই হোক না কেন’—বলেছেন ম্যারাডোনা। অ্যাগুয়েরোর মাদ্রিদে থাকার কারণটাও বলেছেন এই কিংবদন্তি, ‘স্পেনের ভক্তরা ওকে পছন্দ করে। এই ভালোবাসা অব্যাহত থাকুক, এটাই চাই আমরা। আমাদের পুরো পরিবার বাকি জীবন স্পেনের প্রতি কৃতজ্ঞ থাকবে।’ ওয়েবসাইট।