অ্যাগুয়েরোর ‘স্টুপিড’ ইনজুরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ের ইনজুরিতে পড়েছেন সার্জিও অ্যাগুয়েরো। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে কাল শনিবার অনুষ্ঠেয় ম্যাচে এই স্ট্রাইকারকে পাচ্ছে না তাঁর ক্লাব ম্যানসিটি। সিটির ম্যানেজার রবার্তো মানচিনি অ্যাগুয়েরোর ইনজুরির নাম দিয়েছেন ‘স্টুপিড’ ইনজুরি।‘এটা একটা স্টুপিড ইনজুরি। এখনো অ্যাগুয়েরোর কোনো দোষ নেই। কিন্তু এই ইনজুরির কারণে ও খেলতে পারবে না। সুস্থ হয়ে উঠতে এক দিন, ১০ দিন বা দুই সপ্তাহ, কত সময় লাগবে আমি জানি না’—আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন মানচিনি।রয়টার্স জানায়, সংবাদ সম্মেলনে অ্যাগুয়েরোর ইনজুরি সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান মানচিনি, ‘আমি কিছু বলতে চাচ্ছি না। অ্যাগুয়েরো স্টোক সিটির বিপক্ষে খেলতে পারেনি, কালও পারবে না। আশা করছি আগামী সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগেই ও সুস্থ হয়ে উঠবে।’