অ্যাজাক্স ও বীমার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে তৃতীয় জয় তুলে নিল অ্যাজাক্স। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। অ্যাজাক্সের ইমতিয়াজ, ফয়সাল ও হাসান আখতার রসুল করেছেন একটি করে গোল। সোনালী ব্যাংকের গোলদাতা যুবায়ের ও রুবেল। অন্য ম্যাচে রাসেলের একমাত্র গোলে সাধারণ বীমা হারিয়েছে আজাদ স্পোর্টিংকে।