অ্যাজাক্স-স্পোর্টিংয়ের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকিতে প্রথম জয় পেয়েছে অ্যাজাক্স। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ৫-২ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংসকে। অ্যাজাক্সের রাহাত হ্যাটট্রিক করেছেন। বাকি দুই গোল ইবরার আহমেদ ও ফয়সালের। মেরিনার্সের গোলদাতা মোস্তাফিজুর ও আশরাফুল। অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ৫-১ গোলে হারিয়েছে পুলিশকে। স্পোর্টিংয়ের গগনদীপ সিং ২টি, রাকিব, বরকত ও গুরুজান্ত সিং করেছেন একটি করে গোল। পুলিশের একমাত্র গোলদাতা রানা দাস।