অ্যাটলেটিকো-চেলসির গোলশূন্য ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় ম্যানেজার হোসে মরিনহোর (বাঁয়ে) দিকে তাকিয়ে আছেন চেলসির গোলরক্ষক পিওতোর চেক (ডান থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স
কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় ম্যানেজার হোসে মরিনহোর (বাঁয়ে) দিকে তাকিয়ে আছেন চেলসির গোলরক্ষক পিওতোর চেক (ডান থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে জয় পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ বা চেলসি কোনো দলই। আজ রাতে মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যান আর সাফল্যের বিচারে অ্যাটলেটিকোর চেয়ে যোজন-যোজন এগিয়ে চেলসি। গত ১০ বছরে চ্যাম্পিয়নস লিগে এটা চেলসির সপ্তম সেমিফাইনাল। ২০১২ সালের শিরোপার স্বাদও নেয় দলটি। অন্যদিকে অ্যাটলেটিকো সেমিফাইনাল খেলছে দীর্ঘ ৪০ বছর পর! কোচের অভিজ্ঞতার দিক থেকেও এগিয়ে চেলসি। হোসে মরিনহোর এটি রেকর্ড অষ্টম সেমিফাইনাল। অন্যদিকে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের এটিই প্রথম সেমিফাইনাল। সব দিক থেকে চেলসি এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে আজ স্পষ্টতই আধিপত্য দেখাল অ্যাটলেটিকো। তবে চেলসির রক্ষণ-দুর্গ ভেঙে গোল করতে পারেননি ডিয়েগো কস্তারা। পুরো ম্যাচে অ্যাটলেটিকো যেখানে ২৫টি শট নিয়েছে, সেখানে চেলসি নিয়েছে মাত্র পাঁচটি।
এ ম্যাচে চোট পেয়েছেন চেলসির গোলরক্ষক পিওতোর চেক ও অধিনায়ক জন টেরি। দুজনকেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়। সূত্র: গোল ডটকম।