অ্যাটলেটিকোতেও সেই ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগাল থেকে স্পেন—পোর্তোর রাদামেল ফ্যালকাও এখন অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে ঠিকানা বদল হলেও ফ্যালকাও সেই ফ্যালকাওই আছেন। গত মৌসুমে পোর্তোকে ইউরোপা লিগ জেতানো কলম্বিয়ান স্ট্রাইকার পরশু একটি গোল করেছেন, সেল্টিককে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।পোর্তোকে শিরোপা জেতানোর পথে গত ইউরোপা লিগে ১৭ গোল করেছিলেন ফ্যালকাও। গত মৌসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবার প্রথম ম্যাচেই পেলেন গোল। ৩ মিনিটে দলকে প্রথম এগিয়ে দিয়েছেন তিনিই। অ্যাটলেটিকোর দ্বিতীয় গোলটি করেছেন ফ্যালকাওয়ের গোলের উ ৎস ডিয়েগো। সান্তোস, ভেরডার ব্রেমেন ও জুভেন্টাসের সাবেক প্লে-মেকার ডিয়েগো গত মৌসুমে নাম লিখিয়েছিলেন ভলফসবুর্গে। এ মৌসুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ধারে খেলছেন অ্যাটলেটিকোতে। রয়টার্স।