অ্যাটলেটিকোর ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় ফর্ম দারুণ হলেও কোপা ডেল রেতে হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ডিয়েগো সিমিওনের দল। ৭২ মিনিটে হেড করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন মিডফিল্ডার রাউল গার্সিয়া। তবে যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে ভ্যালেন্সিয়ার হয়ে সমতা ফেরান পর্তুগিজ স্ট্রাইকার হেলডার পস্তিগা। আগামী মঙ্গলবার নিজের মাঠে ফিরতি লেগ খেলবে অ্যাটলেটিকো। এএফপি।