অ্যাটলেটিকোর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলে শিরোপা হাতের নাগালে চলে আসত। উল্টো লেভান্তের কাছে কাল ২-০ গোলে হেরে শিরোপা লড়াইয়ে রিয়াল ও বার্সাকে ফিরিয়ে আনল অ্যাটলেটিকো মাদ্রিদ। কাল রাতেই ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছে রিয়াল, যেটিতে নামার আগে সমীকরণটা ছিল এ রকম—রিয়াল জিতলে এক ম্যাচ হাতে রেখে অ্যাটলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসবে ৩-এ। শিরোপার স্বপ্ন বিসর্জন দিয়ে ফেলা বার্সাও নতুন করে আশা দেখতে পারে অ্যাটলেটিকোর পরাজয়ে।