অ্যাডিলেড টেস্টে নিষিদ্ধ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে দল ঘুরে দাঁড়াতে পারবে কি না, সিনিয়রদের সবাই থাকবেন কি না—ম্যাচ শেষে টিভি ক্যামেরার সামনে এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হলো। মহেন্দ্র সিং ধোনি তখনো জানতেন না, অ্যাডিলেডে খেলতে পারবেন না তিনি নিজেই। দলের দুঃসময়, নিজের ব্যাটে রান নেই—এ অবস্থায় আরেকটা দুঃসংবাদ শুনতে হলো ধোনি ও ভারতকে। এক বছরের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে এক টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভারত অধিনায়ককে। আইসিসির নতুন নিয়মের প্রথম শিকার হলেন ধোনি। আগে নিয়ম ছিল, এক বছরের মধ্যে তিনবার স্লো ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। গত জুনে সেটা কমিয়ে করা হয় দুবার। পার্থে একমাত্র ইনিংসে ৭৬ ওভার করতে ৩৬২ মিনিট সময় লেগেছে ভারতের। সাইটস্ক্রিন সরানো, চোটের পরিচর্যার জন্য বাড়তি সময় ধরেও দেখা গেছে, অন্তত দুই ওভার কম করেছে ভারত। গত জুন-জুলাইয়ে ব্রিজটাউন টেস্টে স্লো ওভার রেটের কারণে সতর্ক করা হয়েছিল ধোনিকে।নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুনতে হবে ভারত অধিনায়ককে, বাকি সব সতীর্থকে ম্যাচ ফির ২০ শতাংশ। ধোনির জায়গায় অ্যাডিলেডে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বীরেন্দর শেবাগ। আর উইকেটের পেছনে দাঁড়াবেন বাংলার ঋদ্ধিমান সাহা। ওয়েবসাইট।