এক পঞ্জিকাবর্ষে চারটি ডাবল সেঞ্চুরি। ডন ব্র্যাডম্যানেরও যা ছিল না, যেটা ছিল না ১৩৫ বছরের টেস্ট ইতিহাসে অন্য কারোরই, সেটাই করে ফেললেন মাইকেল ক্লার্ক। কাল ব্র্যাডম্যানের শহরের অ্যাডিলেড ওভালেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২২৪ রান করে নতুন ইতিহাস গড়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার (১১৯) ও মাইক হাসিও (১০৩)। বলের সঙ্গে পাল্লা দিয়েই কাল রান তুলেছে অস্ট্রেলিয়া। ৫ উইকেট হারিয়ে এক দিনেই ৪৮২ রান, ১০২ বছরের মধ্যে টেস্ট ম্যাচের প্রথম দিনে সবচেয়ে বেশি রান হলো কালই। ১৯১০ সালে সিডনি টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অস্ট্রেলিয়াই তুলেছিল ৪৯৪ রান। প্রোটিয়াদের দুর্দশার দিনটা আরও বিষিয়ে উঠেছে দিনের প্রথম সেশনেই চোট নিয়ে অলরাউন্ডার জ্যাক ক্যালিস মাঠ ছাড়ায়। এই ম্যাচে আর বল করতে না পারলেও ব্যাট করতে পারবেন। হ্যামস্ট্রিংয়ে টান পড়ার আগে বল হাতে আগুন ঝরাচ্ছিলেন ক্যালিস। ৩.৩ ওভার বোলিং করেই তুলে নিয়েছিলেন এড কাওয়ান ও রিকি পন্টিংয়ের উইকেট দুটি। তখন ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকেরাই ছিল বিপদে। ক্লার্ক ক্রিজে আসতেই উল্টে গেল ম্যাচের চিত্র। প্রথমে ওয়ার্নারকে সঙ্গী করে চতুর্থ উইকেটে ১৫৫ রান ও পরে পঞ্চম উইকেটে হাসির সঙ্গে ২৭২ রানের জুটি গড়েন টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ক্লার্ক। দিনের একেবারে শেষ বলে স্টেইনের বলে বোল্ড হওয়া হাসিও পেয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।দক্ষিণ আফ্রিকার দিনই শুরু হয়েছিল দুঃসংবাদ দিয়ে। পিঠের ব্যথায় একেবারে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন ফাস্ট বোলার ভারনন ফিল্যান্ডার। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে ফিরেছেন ডেল স্টেইন। ওয়েবসাইট। ২০১২ সালে মাইকেল ক্লার্ক৪ ডাবল সেঞ্চুরি বিপক্ষ ভেন্যু ৩২৯* ভারত সিডনি২১০ ভারত অ্যাডিলেড২৫৯* দ. আফ্রিকা ব্রিসবেন২২৪* দ. আফ্রিকা অ্যাডিলেডম্যাচ ৮ইনিংস ১২অপরাজিত ৩রান ১২৬৫গড় ১৪০.৫৫