অ্যাডিলেডে ‘নিষিদ্ধ’ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ সমাপ্ত পার্থ টেস্টে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভারের চেয়ে ভারতীয় দল দুই ওভার কম বল করায় তাঁকে অ্যাডিলেড টেস্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।নিষেধাজ্ঞা ছাড়াও পার্থ টেস্টে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে ধোনিকে। এ ছাড়া ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের প্রত্যেককে তাঁদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ধোনির অনুপস্থিতিতে অ্যাডিলেডে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বীরেন্দর শেবাগ।স্লো-ওভার-রেটের ক্ষেত্রে আইসিসির সর্বশেষ নীতিমালা অনুযায়ী, এক বছরের ব্যবধানে কোনো দল দুইবার নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হলে পরবর্তী এক ম্যাচ নিষিদ্ধ হবেন ওই দলের অধিনায়ক। একই সঙ্গে তাঁকে তাঁর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করে হবে। বাকি ক্রিকেটারদের জরিমানা করা হবে দলের অধিনায়কের অর্ধেক। এর আগে তিনবার ব্যর্থ হলে নিষিদ্ধ হতেন সংশ্লিষ্ট দলের অধিনায়ক।গত বছরের জুন-জুলাইয়ে বার্বাডোজে ভারতীয় দল নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হওয়ায় ধোনিকে নোটিশ দেওয়া হয়েছিল। নিজের দোষ স্বীকার করে নিয়ে ধোনি জানিয়েছেন, আইসিসির নতুন এই নিয়মটা জানা ছিল তাঁর। ওয়েবসাইট।