অ্যাডিলেডের দলে বলিঞ্জার-হ্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭০ রান দিয়ে উইকেট নেই একটিও, মিচেল জনসন কি খেলছেন অ্যাডিলেডে? ‘প্রথম টেস্টের কোনো বোলারই দ্বিতীয় টেস্টে নিশ্চিত নয়’—রিকি পন্টিংয়ের উত্তরেই পরিষ্কার ব্রিসবেনে বোলিং নিয়ে কতটা বিরক্ত অস্ট্রেলীয় অধিনায়ক। ব্রিসবেন টেস্টের একাদশের সঙ্গে দ্বিতীয় টেস্টের দলে তাই যোগ হয়েছেন শুধুই দুজন বোলার—রায়ান হ্যারিস ও ডগ বলিঞ্জার। তবে দুজনই পেসার বলে বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টির আরেকটা সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিতই বলা যায়।প্রথম টেস্টের ১৭ জনের প্রাথমিক দলে ছিলেন বলিঞ্জার ও হ্যারিস। বলিঞ্জার তো ছিলেন ১৩ জনের দলেও। তাঁকে একাদশে না রাখায় সমালোচনাও কম হয়নি। প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পিটার সিডলের ৬ উইকেটে অনেকটাই চাপা পড়ে গিয়েছিল আলোচনা। তবে অস্ট্রেলিয়ার বোলিং-দৈন্য ফুটে উঠেছে দ্বিতীয় ইনিংসেই। সবচেয়ে করুণ অবস্থা মিচেল জনসনের। অভিষেকের পর থেকে কখনো বাদ পড়েননি এই বাঁহাতি পেসার। তবে তাঁর এখন চরম দুঃসময়, সর্বশেষ ৫ টেস্টে উইকেট পেয়েছেন মাত্র ৫টি। ব্রিসবেন টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো উইকেটশূন্য থেকেছেন। ব্যাটিংয়ে একমাত্র ইনিংসেও শূন্য, ব্যর্থতার ষোলকলা পূর্ণ করতে ৬৯ রানে অ্যান্ড্রু স্ট্রাউসের দেওয়া সহজ ক্যাচটিও ফেলেছেন। ওয়েবসাইট।