অ্যাথলেট আলতাফ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই যকৃতের ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়েও নিয়ে যাওয়া হয়েছিল সাবেক অ্যাথলেট আলতাফ হোসেনকে। কিন্তু সেখান থেকেও নিরাশ হয়ে ফিরে আসেন দেশে। শেষ পর্যন্ত পরশু রাতে পৃথিবীর মায়া কাটিয়ে নিলেন চির বিদায়ই (ইন্না লিল্লাহি ... রাজিউন) নিলেন তিনি। চিকিৎসকেরা আশা ছেড়েই দিয়েছিলেন। অবস্থার অবনতি হলে ২০-২৫ দিন আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই অ্যাথলেটকে। পরশু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৩ বছর বয়সী আলতাফ। ২০০২ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু আলতাফ হোসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের হয়ে ট্রিপল জাম্পে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন। দীর্ঘদিন অ্যাথলেটিক ফেডারেশনের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক আলতাফের জন্ম বরিশালের রাজাপুরে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সোনালী অতীত ক্লাব।