অ্যাথলেট না চোর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাড়া কয়বার বেলতলায় যায়? টুমানি কুলিবালির বোধ হয় এটাকে পেশা হিসেবেই নিয়ে নিয়েছেন। নইলে বারবার ধরা পড়ার পরও কেন এভাবে চুরি করতে যাবেন? ২০১৫ সালে ফ্রান্সের ৪০০ মিটার ইনডোরে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই অ্যাথলেট। কিন্তু ট্র্যাকের সাফল্যের জন্য যতটা, তার চেয়ে বেশি শিরোনাম হচ্ছেন চৌর্যবৃত্তির জন্য। সর্বশেষ তিন দিন আগে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুলিবালি। প্যারিসের উপকণ্ঠে এক সুপার মার্কেটে ল্যাপটপ চুরি করার অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। প্রায় ৬০টির মতো ট্যাব-ল্যাপটপ নাকি নিজের ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছিলেন কুলিবালি। ২০১৩ ও ২০১৫ সালে আরও দুবার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। গত বছর যেদিন ৪০০ মিটার জিতেছিলেন, সেদিনও চুরি করেছেন বলে স্বীকার করেছিলেন! তখন অবশ্য অল্পে পার পেয়ে গিয়েছিলেন। এবার বোধ হয় সেটা আর হচ্ছে না! এএফপি।