অ্যাথলেটিকস ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রতিযোগিতার জন্য গত ফেব্রুয়ারি মাসে স্থগিত হয়ে গিয়েছিল অ্যাথলেটিকসের অনুশীলন ক্যাম্প। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসের এই প্রস্তুতি ক্যাম্প শুরু হলো প্রায় আড়াই মাস পর। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে সেটি শুরু হয়েছে পরশু থেকে।ক্যাম্পে এবার নতুন ডাক পেয়েছেন ১০০ মিটারে শাহ আলী ইমরান, ৫০০০ মিটারে আমির আলী ও বর্শা নিক্ষেপে নতুন জাতীয় রেকর্ড গড়া রাশেদ হাসান। তবে বাদ পড়েছেন দীর্ঘ লাফের আল আমিন বিশ্বাস। আর যাঁরা ক্যাম্পে রয়েছেন, তাঁরা হলেন: দেশের দ্রুততম মানব মোহন খান, ২০০ মিটারের আজহারুল ইসলাম, উচ্চ লাফে সজীব হোসেন, ৪০০ মিটার হার্ডলসের আফজাল হোসেন (সূর্য), দীর্ঘ লাফে ফিরোজ সরকার ও ১১০ মিটার হার্ডলসে আসাদুল ইসলাম। ক্যাম্পে কোনো নারী অ্যাথলেট এখনো যোগ দেননি। অনুশীলন ক্যাম্পের কোচের দায়িত্বে রয়েছেন মাহবুবা ইকবাল (বেলী)।