অ্যাথলেটিকসে আদালতের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদককে বহিষ্কার করা কেন অবৈধ ঘোষিত হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফরিদ আহমেদ এবং শেখ হাসান আরিফের সমন্বিত বেঞ্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব ও অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি বরাবর এই কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছেন গত ২ মে। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত ২৬ নভেম্বরের কাউন্সিলর সভার সিদ্ধান্ত অনুসারে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মনজুর মোরশেদকে। জুনিয়র অ্যাথলেটিকস আজ: বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দিনব্যাপী হবে ২৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। দেশের সব জেলা, বিভাগ, শিক্ষা বোর্ড ও সার্ভিসেস দলগুলো থেকে অংশ নিচ্ছে ২৭৫ জন ছেলে ও ১২৫ জন মেয়ে।