অ্যান্ডারসন বর্ষসেরা ইংলিশ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড ও উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে পেছনে ফেলে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে আছেন এই ইংলিশ পেসার। আর ২৫৮টি টেস্ট উইকেট নিয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা উইকেট শিকারীর তালিকায় ৫ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি।ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি জেতার পর উচ্ছ্বাস প্রকাশ করে অ্যান্ডারসন বলেছেন, ‘আমার গত বছরের পারফরমেন্স নিয়ে আমি খুব খুশি। সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরেও আমি যেভাবে বোলিং করতে পেরেছি, সেটাও যথেষ্ট আনন্দদায়ক। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা জিততে পেরে খুব ভালো লাগছে।’ তবে ইংল্যান্ডের অন্যতম সফল দলের একজন সদস্য হিসেবে থাকতে পারাটাই অনেক মর্যাদার ব্যাপার বলে মনে করেন অ্যান্ডারসন।শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করার পরও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখতে পেরেছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটিতে মাঠে নামবে তারা। রয়টার্স।