অ্যান্ডারসনের শুনানি ১ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক একটা শুনানি হয়ে গেল কালই। তবে অভিযুক্ত জেমস অ্যান্ডারসন ছিলেন না শুনানিতে। ছিলেন অ্যান্ডারসনের প্রতিনিধি, ইসিবি ও বিসিসিআইয়ের প্রতিনিধি, দুই বোর্ডের আইনি উপদেষ্টা ও আইসিসির আইনজীবীরা। প্রাথমিক শুনানি শেষে জুডিশিয়াল কমিশনার গর্ডন লুইস অ্যান্ডারসনের শুনানির দিন ধার্য করেছেন ১ আগস্ট। শুনানি শেষে ৪৮ ঘণ্টার মধ্যে রায় শোনাবেন জুডিশিয়াল কমিশনার। লেভেল ২ ভাঙার অভিযোগে অভিযুক্ত রবীন্দ্র জাদেজার শুনানি পরিচালনা করবেন ম্যাচ রেফারি ডেভিড বুন। তবে শুনানির তারিখ এখনো ঠিক হয়নি। ভারতের অভিযোগ, প্রথম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় জাদেজাকে গালাগালি ও ধাক্কা দিয়েছেন অ্যান্ডারসন। ইংল্যান্ড আবার পাল্টা অভিযোগ এনেছে জাদেজা অ্যান্ডারসনের দিকে তেড়ে গিয়েছিলেন বলে। ক্রিকইনফো।