অ্যামব্রোসের টেন্ডুলকার-বন্দনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে কার্টলি অ্যামব্রোস ছুটে আসছেন। দৃশ্যটা দেখে পা কেঁপে ওঠেনি এমন ব্যাটসম্যান খুব কমই ছিলেন তাঁর সময়ে। কিন্তু অ্যামব্রোসও সমীহ করতেন কিছু ব্যাটসম্যানকে। ‘স্যারের’ সেই তালিকায় আছে শচীন টেন্ডুলকারের নাম। খুব স্বাভাবিকভাবেই তাই নিজের দেখা সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে টেন্ডুলকারকেও রেখেছেন সম্প্রতি নাইটহুড পাওয়া ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। জানিয়েছেন টেন্ডুলকারের বিপক্ষে বল করা ছিল একটা চ্যালেঞ্জ, ‘সে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেসব ব্যাটসম্যানের বিপক্ষে বল করা খুব কঠিন ছিল, সে তাদের একজন।’ ওয়েবসাইট।