অ্যামেক্স গলফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফের তৃতীয় রাউন্ড শেষেও ভারতের আর মুরথির সঙ্গে শীর্ষে বাংলাদেশের জামাল হোসেন। তিন রাউন্ড মিলিয়ে জামাল খেলেছেন পারের চেয়ে আট শট কম। কুর্মিটোলা গলফ কোর্সে কাল ৭২ শটে খেলা শেষ করেন জামাল। তবে কাল পারের চেয়ে দুই শট কম খেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলেছেন বাংলাদেশের সেরা গলফার।