অ্যামেচার রেটিং দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে শৌখিন (অ্যামেচার) রেটিং দাবা। ফেডারেশন কার্যালয়ে আজ শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে শুধু ২০০০ পর্যন্ত রেটিংধারী দাবাড়ুরাই খেলতে পারবেন। এতে অংশ নিচ্ছেন দেড় শতাধিক দাবাড়ু। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দাবাড়ু পাবেন ২৫ হাজার টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইলেকট্রনিক পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।