অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে শুরু হচ্ছে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন দুই দিনের এই প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে। প্রতিযোগিতায় ২৬টি ওজন শ্রেণীতে খেলবেন ৩৫০ জন প্রতিযোগী। কাল এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তায়কোয়ান্দো ফেডারেশনের কর্মকর্তারা।