অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শুরু হয়েছে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো। এতে মেয়েদের জুনিয়র অনূর্ধ্ব-৪৫ কেজিতে ধানমন্ডি তায়কোয়ান্দো ক্লাবের নাফিজা, অনূর্ধ্ব-৫০ কেজিতে রামিশা ও ঊর্ধ্ব-৫০ কেজিতে মৃত্তিকা সোনা জিতেছে। অনূর্ধ্ব-৩৫ কেজিতে সিরাজগঞ্জের সিমলার এবং অনূর্ধ্ব-৪০ কেজিতে কুমিল্লার ফাহিমার গলায় উঠেছে সোনার পদক। জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, বিশ্ববিদ্যালয়সহ ২২টি দলের ৪৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে টুর্নামেন্টে। কাল প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।