প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবি সভাপতি নাজমুল হাসান এখন ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে। সিলেটের মাঠ পরিদর্শনে গেছেন আগেই, সামনে কক্সবাজারেও নাকি যাবেন। তার আগে কাল গেলেন ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু হরতালের মধ্যে ফতুল্লা যাত্রা সহজ ছিল না তাঁর জন্য। হরতাল ঢিলেঢালাই হচ্ছে ইদানীং। তার পরও কখন ঢিল পড়ে গাড়িতে, সে ভয় তো থাকেই। বিসিবি সভাপতি তাই নিলেন ভিন্ন পন্থা। ফতুল্লায় গেলেন কালো গ্লাসের অ্যাম্বুলেন্সে চড়ে। এক অ্যাম্বুলেন্সে সভাপতি, আরেক অ্যাম্বুলেন্সে বিসিবির কর্মকর্তারা। হরতাল কর্মীদের চোখে ধুলো দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিরাপদেই ঢাকায় ফিরেছেন সভাপতি ও সঙ্গীরা।