অ্যারিস মেরিটের বাজিমাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক রেকর্ড থেকে ০.০১ সেকেন্ড পেছনেই থাকলেন যুক্তরাষ্ট্রের হার্ডলার অ্যারিস মেরিট। কিন্তু ১১০ মিটার হার্ডলসে এ বছর সবার চেয়ে সেরা টাইমিং করেই মেরিট ছিনিয়ে নিলেন সোনার পদক। তবে তাঁর আফসোসটা থেকে যাচ্ছে, ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে চীনা হার্ডলার লিউ জিয়াংয়ের গড়া রেকর্ডটি না ছুঁতে পারার কারণে।১১০ মিটার হার্ডলস মেরিট পার হয়েছেন ১২.৯২ সেকেন্ড সময় নিয়ে। ১৩.০৪ সেকেন্ড সময় নেওয়া তাঁর স্বদেশি জ্যাসন রিচার্ডসের গলায় ঝুলেছে রুপার পদক। ব্রোঞ্জ পাওয়া জ্যামাইকার হ্যানসেল পার্চমেন্টের টাইমিং ১৩.১২ সেকেন্ড। ইনজুরির কারণে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি এই ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও কিউবার বিশ্বরেকর্ডধারী হার্ডলার ডেইরন রোবেলস। প্রত্যাশা জাগিয়েও চতুর্থ হয়ে সন্তুষ্ট থেকেছেন ব্রিটিশ হার্ডলার লরেন্স ক্লার্ক। রয়টার্স।