অ্যাশলি কোলের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি বিশ্বকাপ খেলার আশায় ছিলেন অ্যাশলি কোল। সেটিই যখন পূরণ হলো না, খেলা চালিয়ে যাওয়ার মানে নেই! ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই—এটা জানার পরই কাল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই ইংলিশ ডিফেন্ডার। তবে ব্রাজিল বিশ্বকাপে কোচ রয় হজসনের দলের সাফল্যই কামনা করেছেন ৩৩ বছর বয়সী কোল, ‘রয়ের (হজসন) ফোন পেয়েছি আমি। তাঁর সঙ্গে আমিও একমত, ইংল্যান্ডের বিশ্বকাপ দলটা তারুণ্যনির্ভর হওয়া দরকার। আমাদের দারুণ একজন কোচ আছে, দলটাও দারুণ। আমি শুধু তাদের সাফল্যই কামনা করতে পারি। সত্যিকারের সমর্থকের মতো আমি সমর্থন করে যাব তাদের।’ বাংলাদেশ সময় কাল রাতে ইংল্যান্ডের দল ঘোষণা করেছেন হজসন। তার আগেই তিনি এফএর অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছেন, ১০৭টি ম্যাচ খেলা কোলকে রাখছেন না ব্রাজিলগামী দলে। এএফপি।