অ্যাশলে কোলকে প্রিন্স উইলিয়ামের সতর্কবার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিবাদে জড়িয়ে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছিলেন অ্যাশলে কোল। এবার চেলসির এই ডিফেন্ডারকে সতর্ক করলেন খোদ প্রিন্স উইলিয়াম। স্ট্যামফোর্ডশায়ারে ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন একটি ন্যাশনাল ফুটবল সেন্টার উদ্বোধন করতে গিয়ে কোলকে এই সতর্কবার্তা শোনান তিনি।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরির পক্ষ নিয়ে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছিলেন অ্যাশলে কোল। নিজের টুইটার বার্তায় এগুলো প্রকাশের পর নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন এই তারকা ডিফেন্ডার। তবে আগামী দিনে হয়তো এমন বিক্ষোভ করার আগে একটু ভেবেই নেবেন কোল। কারণ, এবার তিনি সতর্কবার্তা শুনেছেন খোদ ইংল্যান্ডের রাজপরিবারের পক্ষ থেকে। হাত মেলানোর সময় প্রিন্স হ্যারি ঠাট্টা করে অ্যাশলে কোলকে বলেছেন, ‘তুমি যদি ভবিষ্যতেও এ রকম দুষ্ট বালকের মতো আচরণ করো, তাহলে কিন্তু ওরা তোমার টুইটার অ্যাকাউন্টটাই কেড়ে নেবে।’ এটা শোনার পর খানিকটা বিব্রত হয়ে পড়েন কোল। এ সময় তাঁকে দেখা যায় কিছুটা লজ্জা নিয়ে হাত দিয়ে চোখ ঢাকতে।প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনও উপস্থিত ছিলেন ফুটবলারদের এই অনুশীলনস্থলে। এ সময় তিনি ইংল্যান্ডের অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, অ্যাডাম জনসন, কোচ রয় হজসনের সঙ্গে সময় কাটান।আগামী শুক্রবার সেইন্ট জর্জ পার্কের এই ফুটবল সেন্টারে অনুষ্ঠিত হবে সান মারিনোর বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। প্রস্তুতির জন্য এখানেই অনুশীলন করছিলেন ইংল্যান্ড জাতীয় দলের ফুটবলাররা। আজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন সেখানে পৌঁছানোর পর ইংল্যান্ডের ফুটবলাররা কিছুক্ষণ অনুশীলনে বিরতি দিয়ে তাঁদের অভ্যর্থনা জানান। এই সফরের সময় নিজেকে একজন অ্যাস্টন ভিলার সমর্থক বলেও পরিচয় দেন প্রিন্স উইলিয়াম।—টেলিগ্রাফ