অ্যাশেজ জয়ের চেয়েও বড়!
অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ জয়, নাকি ভারতের মাটিতে ভারতকে হারানোর মাহাত্ম্য বেশি? অ্যান্ড্রু স্ট্রাউসের কাছে এই প্রশ্নের উত্তর: অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের চেয়ে ভারতের মাটিতে ভারতকে হারানো বড় ব্যাপার।অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে টানা দুটি অ্যাশেজ জিতিয়েছেন, স্ট্রাউসের তাই আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ চূড়ায় পৌঁছানোর দাবি করার অধিকার আছেই। কিন্তু না, স্ট্রাউস ভারতকে হারাতে চান ভারতের মাটিতে। কেন? অ্যাশেজ জয়ের চেয়ে ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারানোটাকেই বড় মনে করেন তিনি। ওয়েবসাইট।স্ট্রাউসের এমন উপলব্ধি হওয়ার কারণও আছে, ক্যারিয়ারে কখনো ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেননি, ‘আমরা সব সময়ই অ্যাশেজকে মূল্য দেব। কিন্তু ভারত বা দক্ষিণ আফ্রিকাকেও নিজেদের দেশে বা ওদের দেশে হারানোর দিকেও আমাদের দৃষ্টি দিতে হবে।’ কারণটাও বলেছেন তিনি, ‘আমি কখনোই ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারিনি। আমরা যদি বিশ্বের সেরা দল হতে চাই, আমাদের এই কাজটা শুরু করতে হবে। আমি বলব, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের চেয়েও ভারতে জয়টা বড়। কারণ ওখানে কন্ডিশনটা একেবারেই ভিন্ন।’