অ্যাশেজ দলে দুই ‘বুড়ো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ কে জিতবে, সেটা বলবে সময়। তবে অ্যাশেজের অনেক আগেই জিতে গেলেন শেন ওয়ার্ন! ধারাভাষ্য, কলাম, সাক্ষাৎকার—কিছুদিন ধরে সব জায়গায় বলে আসছিলেন অ্যাশেজের দলে জেমস ফকনারকে চাই। অস্ট্রেলিয়ান নির্বাচকেরা ওয়ার্নের কথা শুনলেন! ২৩ ছুঁই-ছুঁই সুইং বোলারের সঙ্গে অ্যাশেজ-যাত্রায় থাকছেন দুই ‘বুড়ো’ ব্র্যাড হাডিন ও ক্রিস রজার্স। হাডিন ফিরেছেন সহ-অধিনায়ক হয়ে। ওয়েবসাইট।কোনোটিই অবশ্য বড় বিস্ময় নয়। ফকনার তিন বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিক। শেন ওয়াটসন সহ-অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল মাইকেল ক্লার্কের ডেপুটি হয়ে ইংল্যান্ডে যাচ্ছেন হাডিন। শেফিল্ড শিল্ডের ফর্ম তো ছিলই (৫২ গড়ে ৪৬৮ রান), দলে অভিজ্ঞতার ঘাটতিও ভূমিকা রেখেছে এক নম্বর উইকেটকিপারের জায়গাটা পুনরুদ্ধার করায়।হাডিনের মতোই ৩৫ বছর বয়স রজার্সের, একমাত্র টেস্টটি খেলেছেন পাঁচ বছর আগে। মাঝের সময়টায় ঘরোয়া ক্রিকেটে রানবন্যা ছুটিয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে রান ১৯ হাজারের বেশি। এই ওপেনারের রয়েছে ইংলিশ কাউন্টিতে নয় বছর খেলার অভিজ্ঞতাও। অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াড: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্র্যাড হাডিন, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ফিল হিউজ, শেন ওয়াটসন, উসমান খাজা, ক্রিস রজার্স, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, রায়ান হ্যারিস, পিটার সিডল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জ্যাকসন বার্ড।