অ্যাশেজ শুরুর আগ পর্যন্ত বহিষ্কৃত ওয়ার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস ট্রফিটাই শেষ হয়ে গেল ডেভিড ওয়ার্নারের। মদ্যপ অবস্থায় মারধর করে ইংল্যান্ডের জো রুটকে শারীরিকভাবে আক্রমণ করায় অ্যাশেজ শুরুর আগ পর্যন্ত বহিষ্কার করা হয়েছে অস্ট্রেলিয়ার এই ওপেনারকে। প্রায় ১১ হাজার ডলার জরিমানাও গুনতে হবে তাঁকে। গতকাল রোববার বার্মিংহামের একটি পানশালায় রুটের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ওয়ার্নার। এ সময় শারীরিকভাবেও রুটকে আঘাত করে বসেন। মাঠের বাইরের এই অশোভনীয় আচরণের জন্য তাঁকে নেওয়া হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটিতেও। আর আজ তদন্ত শেষে তাঁকে লম্বা সময়ের জন্যই বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফি তো বটেই, অ্যাশেজ শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচেও মাঠের বাইরে কাটাতে হবে ২৬ বছর বয়সীকে। আগামী ১০ জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হবে এবারের অ্যাশেজ। রয়টার্স।