অ্যাশেজে হেরে গেছে অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার ঘরে যাবে এবারের অ্যাশেজ শিরোপা? অস্ট্রেলিয়ার একেবারে অন্ধ ভক্ত না হলে এ প্রশ্নের উত্তরে ইংল্যান্ডকেই এগিয়ে রাখার কথা। এটা ঠিক, মেলবোর্ন টেস্টে নিশ্চিত বড় জয় পেতে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু বাকি থাকবে আরও একটি টেস্ট। এর আগেই কী জোর গলায় ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করাটা ঠিক হবে? এ প্রশ্নে যত বিতর্কই হোক, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন নিজেই অনেকটা মেনে নিয়েছেন, অ্যাশেজ হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার!পার্থ টেস্ট জিতে সিরিজে সমতা এনেছিল ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মেলবোর্নে স্বাগতিকদের বিধ্বস্ত করে আরেকবার সিরিজে এগিয়ে যেতে চলেছে ইংল্যান্ড। এ পরিস্থিতিতে অ্যাশেজ জয়ের সম্ভাবনা প্রশ্নে ওয়াটসন সাংবাদিকদের বলেন, ‘পার্থে ভালো করার পরও মেলেবোর্নে আমরা যেভাবে খেলেছি, তা খুবই বিব্রতকর। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সিরিজে সমতা আনা। কিন্তু এত খারাপ করার পর শেষ টেস্টে জেতা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না!’এখানেই থামেননি শেন ওয়াটসন। এরপর যোগ করেন, ‘সমর্থকেরাই আমাদের শক্তি। কিন্তু তাঁদের কিছুই এনে দিতে পারি আমরা। সিডনিতে সমর্থকদের জন্য কিছু করার চেষ্টা করব। দুর্ভাগ্যজনকভাবে আমরা যেভাবে খেলছি, সিডনিতে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন সমর্থকেরা।’ রয়টার্স