অ্যাশেজে ৭০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর পর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক চাইলে এই দলগত লক্ষ্যের সঙ্গে ব্যক্তিগত লক্ষ্যও জুড়ে দিতে পারেন। এক অ্যাশেজে ৭০০ রান! ১৯৩০ অ্যাশেজে ৯৭৪ রান করেছিলেন ডন ব্র্যাডম্যান। এর আগের অ্যাশেজেই ওয়ালি হ্যামন্ড করেছিলেন ৯০৫ রান। ১৯৮৯ অ্যাশেজে ৮৩৯ রান করেছিলেন মার্ক টেলর। ১৯৩৪ ও ১৯৩৬-৩৭ অ্যাশেজেও রান-বন্যা ছুটেছিল ব্র্যাডম্যানের ব্যাট থেকে (যথাক্রমে ৭৫৮ ও ৮১০ রান)। অ্যাশেজের এক সিরিজে সাত শর বেশি রান আছে আর দুজন, হার্বাট সাটক্লিফ (৭৩৪) ও ডেভিড গাওয়ারের (৭৩২)। গাওয়ারের কীর্তিটা ছিল ১৯৮৫-তে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজে। এরপর আর কেউ সাত শর মাইলফলক পেরিয়ে যেতে পারেনি। সবচেয়ে কাছাকাছি এসেছিলেন গ্রাহাম গুচ, ১৯৯৩ অ্যাশেজে করেছিলেন ৬৭৩ রান। চলতি অ্যাশেজের প্রথম চার ম্যাচে ৫৭৭ রান তোলা কুক সিডনিতে দুটো ইনিংস পাচ্ছেন। সম্ভাবনা আছে মাইক হাসিরও (৫২৫)।