অ্যাশেজের আগেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাংসের মুখরোচক কোনো পদ নেই। নেই কোনো গুরুপাক খাবারই। অ্যাশেজের আগে ইংলিশরা রসনায়ও ধরে রেখেছে লাগাম। শুধু সবজির বিভিন্ন ডিশই আছে তাদের খাদ্যতালিকায়। ইংলিশ পুষ্টিবিশেষজ্ঞদের দেওয়া ৮০ পৃষ্ঠা লম্বা ২০০টি খাবারের তালিকাটা কীভাবে যেন ফাঁস হয়ে গেছে। এবার সেটা নিয়েই বিদ্রূপ করতে শুরু করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। এমনকি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পর্যন্ত টিটকারি দিচ্ছেন। সাবেক ফাস্ট বোলার মার্ভ হিউজ বলেছেন, এমন খাবার খেলে তিনি সেটা বমি করেই উগরে দিতেন। এর চেয়ে শুধু পনিরের স্যান্ডউইচই তিনি বেছে নিতেন। অ্যাশেজ আগেই শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ান স্লেজিং! ওয়েবসাইট।